ট্রেনচালকের ভুলে দিনাজপুরে গেটকিপারের মৃত্যু 
সারাদেশ

ট্রেনচালকের ভুলে দিনাজপুরে গেটকিপারের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : জয়পুরহাটে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের রেশ কাটতে না কাটতেই দিনাজপুরের ফুলবাড়িতে ট্রেন-ট্রাক সংঘর্ষ হয়েছে। এতে সুশান্ত কুমার দাস (৩২) নামে এক গেটকিপারের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় ফুলবাড়ি পৌরশহরের রেলঘুণ্টি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিল। ভোর ৭টায় সুশান্তের মরদেহ ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়।

নিহত গেটকিপার সুশান্ত পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় ট্রাকচালক সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ। ট্রাকচালক সাইদুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার কফিলউদ্দিন মন্ডলের ছেলে।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সুপার ইসরাফিল সরকার বলেন, দিবাগত রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ২৩ আপ একটি মালবাহী ট্রেন ফুলবাড়ি স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। কিন্তু এর এক মিনিট পর স্টেশনের অনুমতি না নিয়ে এমজিবিসি নামক ট্রেনটি একই লাইনে প্রবেশের চেষ্টা করে। ট্রেনটি পার্বতীপুর থেকে মাল নিয়ে ঢাকা যাচ্ছিল।

স্টেশন থেকে ৫শ গজ উত্তরদিকে রেলঘুণ্টি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ট্রেনটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড কুয়াশা ছিল। এতে ট্রাকটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।

মঙ্গলবার ভোর ৭টায় ক্রেন দিয়ে ট্রাকটি সরানোর সময় ট্রাকের নিচে গেটকিপার সুশান্ত কুমার দাসের মরদেহ পাওয়া যায়। দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। ভোর ৬টা ১০ মিনিটে মালবাহী ট্রেন লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা