সারাদেশ

ফরিদপুর প্রেসক্লাবে পাঁচ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক আবুল খায়ের মিয়া।

তিনি শুক্রবার রাতে নবনির্মিত ভবন পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য এই অনুদান প্রদান করেন ।

প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি’র পরিচালক ডক্টর যশোদা জীবন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান মানিক, জাহিদ রিপন, পান্না বালা, মাহফুজুল আলম মিলন, সমাজসেবক আওলাদ হোসেন বাবর, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ডক্টর যশোদা জীবন দেবনাথ বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ । তারা সমাজের সমস্ত অসঙ্গতি তুলে ধরেন এবং তা তাদের লেখনীর মাধ্যমে আমরা সব জানতে পারি। তিনি বলেন ফরিদপুরের সাংবাদিকরা এখন স্বাধীনভাবে তাদের কাজ করতে পারছেন। প্রেসক্লাবে একটা ভালো পরিবেশ থাকলে অনেক ভালো কাজ করা সম্ভব। তিনি প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যার সমাধানে তার আন্তরিকতা অব্যাহত রাখবেন বলে জানান।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক আবুল খায়ের মিয়া বলেন, আমি ফরিদপুরের সন্তান। ফরিদপুরের প্রেসক্লাবের উন্নয়নে অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। পরবর্তীতে আমি আরও ৫ লক্ষ টাকা অনুদান দেব অঙ্গিকার করছি।

পৌরসভা নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস বলেন, সদ্য ফরিদপুর পৌরসভা নির্বাচনে সাংবাদিকরা ভূমিকা রেখেছেন। ফরিদপুরের প্রেসক্লাবের উন্নয়নের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করবো। এটা আমাদের প্রাণের সংগঠন। প্রেসক্লাবটি যেন দৃষ্টিনন্দন হয় সেব্যাপারে আমার সাহায্য সহযোগিতা সবসময়ই থাকবে।

উল্লেখ্য ইতিপূর্বে ড. যশোদা জীবন দেবনাথ ১০ লক্ষ, সমাজ সেবক বিশ্বজিৎ সাহা তনু ১০ লক্ষ এবং ফরিদপুর-১ সাবেক সংসদ কাজী সিরাজ ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। তাদের দেয়া অনুদানের টাকায় ফরিদপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা