সারাদেশ

বিআরটিসি বাস উদ্বোধনকালে পরিবহন শ্রমিকদের বাধা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম হাটহাজারীতে বিআরটিসি'র বাসের উদ্বোধনের সময় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি'র সামনে আন্দোলনে বিআরটিসি বাস চালু না করার দাবিতে মহাসড়ক অবরোধ করেন বাধা প্রদান করেন পরিবহন শ্রমিকরা।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় সরকারি বিআরটিসি বাসের উদ্বোধন করতে চাইলে পরিবহন শ্রমিকদের বাধার মুখে পড়ে উদ্বোধন করা সম্ভব হয়নি, পরে উপজেলা পরিষদের সামনে থেকে বিআরটিসির বাস উদ্বোধন করলেও শ্রমিকদের রোষানলে যাত্রী ছাড়াই ফিরে যায় তিনটি বাস।

উদ্বোধনের পূর্ব মুহুর্তে বিআরটিসি'র বাস চাকলদেরও মারধর করে শ্রমিকরা। পরে উপজেলা পরিষদের সামনে বিআরটির বাস তিনটি উদ্ভোধন করেন তিনি।

সেখান থেকে বাসে এমপি বসে থাকা অবস্থায় বাস যাত্রী নিতে বাসস্টেশন চত্বরে আসলে আবারো বাঁধা দিলে কোন যাত্রী নিতে পারেনি বিআরটিসি বাস। নতুন তিনটি বাস সেখান থেকে যাত্রী না নিয়ে খালি ফিরে যান বিআরটিএতে।

স্থানীয় শ্রমিকদের দাবি দীর্ঘদিন ধরে তারা বাসস্টেশন থেকে দ্রুতযান সার্ভিস নামের বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে হাটহাজারী হইতে চট্টগ্রাম নগরীতে। সরকারী যেকোন কাজে যতবার প্রয়োজন হয় শ্রমিক নেতারাই গাড়ি দিয়ে থাকেন। কয়েকশত বাস স্টেশনে থাকার পরেও কেন আবারো ২তলা বিশিষ্ট্য বিআরটিসির গাড়ি এ সড়কে দেবে?

করোনাকালীন পরিবার নিয়ে যে কষ্টে দিন কাটিয়েছি তা বলার ভাষা নেই। সে কষ্ট কাটিয়ে উঠতেই অযথা তিনটি বাস দিয়ে আমাদের পেটে লাত্তি মারছে। বিআরটির বাসগুলো যদি বাসস্টেশন থেকে যাত্রী নেয় তাহলে সব সময় এখানে যানজট সৃষ্টি হবে। আর আমরা কোন যাত্রীও পাবো না। কেননা এখানে অনেক বাসের পাশাপাশি হাজারেরও অধিক সিএনজি অটোরিকশা রয়েছে। যেন মরার উপরে খারার ঘা।

এদিকে উদ্বোধনের সময় প্রায় কয়েকশত বাস শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে স্থানীয় এমপি আনিসের উপস্থিতিতে। তারা দাবি করেন বাসস্টেশন থেকে কোন যাত্রী নিতে পারবে না। যদিও এসড়কে বিআরটির গাড়িগুলো চলাচল করলে যাত্রী কলেজ গেইট থেকে নিতে হবে অন্যথায় সড়ক অবরোধ করে পুরো হাটহাজারী অচল করে দেয়া হবে বলেও শ্রমিকরা হুশিয়ারী দেন।

তারা আরও বলেন, সড়কে কোন সমস্যা হলে আমাদের গাড়ি ভাংচুর করে, কোন বিআরটির গাড়ি ভাংচুর হয় না। আমরা ক্ষতির সম্মুখিন হই।তাই শ্রমিকদের দাবি বাসস্টেশন থেকে বিআরটির কোন গাড়ি যাত্রী নিতে পারবে না। বিআরটিসি সার্ভিসটি চালু করতে হলে কলেজগেট থেকে চালু করতে হবে।

সান নিউজ/ওজি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা