সারাদেশ

বরগুনা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি বাদশা, সেক্রেটারি সোহেল

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনা প্রেসক্লাব নির্বাচনে দৈনিক ইত্তেফাকের বরগুনা প্রতিনিধি মোঃ জহিরুল হাসান বাদশা সভাপতি এবং এনটিভি'র স্টাফ রিপোর্টার ও দৈনিক কালের কণ্ঠের বরগুনা প্রতিনিধি অ্যাড. সোহেল হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে ২০২০ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন বরগুনা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ। সভা শেষে ২০২১ সালের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোহনা টেলিভিশন ও দৈনিক আলোকিত বাংলাদেশের বরগুনা প্রতিনিধি মোঃ জাফর হোসেন হাওলাদার সিনিয়র সহসভাপতি, চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর মোঃ সালেহ সহসভাপতি, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক সময়ের আলোর বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ যুগ্ম সম্পাদক, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ. মিজানুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসিম উদ্দীন তথ্য ও গবেষণা সম্পাদক এবং রেজাউল ইসলাম টিটু দপ্তর ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত এই কমিটি ২০২১ সালের জন্য বরগুনা প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ। কমিশনের অপর দুই সদস্য ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু ও সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের পাতার বরগুনা প্রতিনিধি স্বপন দাস।

সান নিউজ/এমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা