সারাদেশ

ভোলায় জয়িতা সম্মাননা পেলেন ১০ সংগ্রামী নারী

নিজস্ব প্রতিনিধি, ভোলা : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সমাজে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভোলায় ১০ সংগ্রামী নারীকে জয়িতাকে সম্মাননা জানানো হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসন মো: মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় পুরস্কারপ্রাপ্তদের সবার হাতে সম্মাননার ক্রেস্ট, সনদপত্রসহ পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য সবিতা রানী দাশ ও নার্গিস হাসান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্যের জন্য ফারজানা তাসনিম, রেহানা আক্তার, সফল জননী তাহমিনা বেগম, জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুর জন্য নাহিদ নুসরাত তিশা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের লায়লা আরজুমান ভানু।

এছাড়া এসময় একই কর্মসূচির আওতায় সদর উপজেলার আরও ৩ নারীকে জয়িতা সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পরে ‘কমলা রঙের বিশ্বে নারী বাধার পথে দেবে পাড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, অধ্যক্ষ শাফিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম।
বক্তারা বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সংস্কারমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও নারী উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, তালহা তালুকদার বাধঁন। এ সময় সম্মাননা পাওয়া জয়িতারা তাদের বর্তমান জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা