সারাদেশ

বোয়ালমারীতে জয়িতাদের সংবর্ধনা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বোয়ালমারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় ২০২০ সালের নির্বাচিত ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। পাঁচ জয়িতা হলেন পৌরসভার শিরিনা বেগম (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায়), মর্জিনা বেগম (সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়), হেলেনা ইয়াসমিন (সফল জননী নারী), রোজিনা বেগম (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী) এবং শেখর গ্রামের মিতা রায় (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায়)।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত কাদির সেলিম প্রমুখ। জয়িতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মর্জিনা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দিলীপ কুমার অধিকারী।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা