সারাদেশ

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে বুধবার (৯ ডিসেম্বর) বেলা বারোটায় উপজেলার সাতৈরে সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের বাসভবনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগের সহ সভাপতি এড. হাবিবুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহাবুদ্দীন মুন্না, যুগ্ম সম্পাদক আহসান হাবিব প্রান্ত, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক বারেক ইকবাল, ফরিদপুর অঞ্চলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন আশরাফ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর কৃষক দলের সভাপতি মো. বজলুল করিম চাঁদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন সালেহ রুবেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সাবেক আহবায়ক সঞ্জয় সাহা।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা