সারাদেশ

মেঘনায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে এডিসিসহ আহত ৬

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার মেঘনা নদী এলাকায় ট্রলার ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. শাহিদুল ইসলাম আহত হয়েছেন।

এ ঘটনায় আরও আহত হয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ ও এনডিসি মো. রাজিব হোসেনসহ ৬ জন।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদী অববাহিকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে রাতেই জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম হাসপাতালে তাদের দেখতে যান।

জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী ১২ ডিসেম্বর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ড্রেজিংকাজ উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে ফিরে আসার পথে মজু চৌধুরীর হাটের মেঘনা নদীতে ট্রলারের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বসহ ৬ জন আহত হন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা