ছবি-সংগৃহীত
নারী

নারীর প্রতি নির্যাতন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিককালে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারীর প্রতি নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এমন অবস্থায় নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তীকালে উদ্বেগ আরও বাড়বে বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসময় ক্ষমতার ছত্রছায়ায় থাকায় অপরাধীদের বিচার হচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেছে এ সংগঠনটি।

আরও পড়ুন: ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জান্নাতুল

শনিবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এমন উদ্বেগের কথা জানান।

এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ লক্ষ্য করছে, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের মতো ঘটনা বেড়ে গেছে। আর যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা ক্ষমতার ছত্রছায়ায় থাকায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে না। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে তৈরি হয়েছে অস্থির রাজনৈতিক পরিস্থিতি। পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময়কালে ও নির্বাচনের পরে নারী ও কন্যাদের প্রতি নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটে। এমনই এক সময়ে আমরা পালন করতে যাচ্ছি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।

আরও পড়ুন: নারীর শিক্ষায় ইডেন কলেজের অবদান অনস্বীকার্য

ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশেও ১৯৯৭ সাল থেকে বিভিন্ন সংগঠন একক ও যৌথভাবে নানা কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস। বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং পরিবার-সমাজ ও রাষ্ট্রে নারী ও কন্যার প্রতি সকল ধরনের সহিংসতামুক্ত মানবিক সংস্কৃতি গড়ে তোলার যে বৃহত্তর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

ডা. ফওজিয়া মোসলেম জানান, আজ (শনিবার) নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের নারী ও পুরুষদের সাথে মতবিনিময় এবং আগামী ২ ডিসেম্বর নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা: বাস্তবতা ও করণীয় বিষয়ে তরুণদের সাথে মতবিনিময় সভা করা হবে। ৫ ডিসেম্বর বিকেল ৩ টায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনলাইনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ২০০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে ‘আমিই সেরা’ অনুষ্ঠিত

এছাড়া, ৭ ডিসেম্বর আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাথে যৌথ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ ডিসেম্বর নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ কমিউনিটি দৌড় আয়োজন করা হবে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হবে।

এসময় ডা. ফওজিয়া নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকে সামনে রেখে বৈশ্বিক পর্যায় থেকে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা