সারাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে ইবিতে প্রতিবাদ সমাবেশ

ইবি প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এ প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।

ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের পরিচালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বক্তব্য রাখেন। এছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ফরিদপুর টাইমস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু, পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ড. শাজাহান মন্ডল, ইবি বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক ড. সাজ্জাদ হোসেন, ড.শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোরশেদুর রহমান বক্তব্য রাখেন।

এদিকে সমাবেশে সমাবেশে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ এস এ মালেক। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ম স আরেফিন সিদ্দিক, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব মতিউর রহমান লাল্টু বক্তব্য রাখেন।

এদিকে প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিশির ইসলাম বাবু ও ফয়সাল সিদ্দিকী আরাফাত। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় ইবি বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, সদস্য অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়া সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আর যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে তারা দেশকে আঘাত করেছে। এসব উগ্র সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠীর দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। অতি দ্রুত এসব দেশদ্রোহীদের কঠোর শাস্তির আওতায় আনারও জোর দাবি জানান তিনি।

সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা