সংগৃহীত ছবি
শিল্প ও সাহিত্য

জুলাই অভ্যুত্থান নিয়ে ভাস্কর্য কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে ভাস্কর্য কর্মশালা সোমবার (২ ডিসেম্বর) শেষ হয়েছে। ব্রোঞ্জ কাস্টিং মাধ্যমে অভ্যুত্থানের বিভিন্ন মুহূর্ত ভাস্কর্যে প্রতিস্থাপন করেছেন ভাস্কর হাবীবা আখতার পাপিয়ার নেতৃত্বে এক ঝাঁক ভাস্কর।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

ভাস্কর পাপিয়া বলেন, আমি এই কর্মশালা নিয়ে খুব খুশী। আমরা সবাই মিলে অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি। আন্দোলনের বিভিন্ন ফুটেজ এবং স্থিরচিত্র থেকে আমরা ড্রয়িং বের করেছি। সেগুলোকে প্রাথমিকভাবে ওয়াক্স ফরম্যাটে প্রতিস্থাপন করেছি। অংশগ্রহণকারী নবীন ভাস্করদের মধ্যে যে শৈল্পিক স্পৃহা দেখেছি এতে আমি আপ্লুত।

আশুলিয়া গণহত্যা, লাশ পুড়িয়ে ফেলার দৃশ্য, সাহসী রিকশাওয়ালা, পুলিশের গাড়ি রুখে দেওয়া, নারী-পুরুষের মুষ্টিবদ্ধ হাত, স্লোগানের ভঙ্গি, শহীদ আবু সাঈদের আত্মদান- এসব ঘটনাকে উপজীব্য করে ভাস্কর্য তৈরী করা হয়েছে। প্রশিক্ষক হাবীবা আখতার পাপিয়া নিজেও একাধিক কাজ করেছেন। অংশগ্রহণকারী সকল ভাস্করের সৃষ্টিতে ভাস্কর পাপিয়ার কাজের টেকনিক এবং স্টাইল ধরা পড়েছে।

আরও পড়ুন: অমর একুশে বইমেলার উদ্বোধন কাল

শিল্পকলা একাডেমির এই অনন্য উদ্যোগ দেশের শিল্পপ্রেমীদের মাঝে বিপুল সাড়া জাগিয়েছে। শিল্পকলা একাডেমির বিভাগীয় পরিচালক কামরুন নাহার সৃষ্টি এবং মুস্তফা জামান মিঠু প্রশিক্ষক হাবীবা আখতার পাপিয়াকে যে দায়িত্ব দিয়েছেন সেটি সঠিকভাবে পালিত হয়েছে বলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান। অভ্যুত্থানকে ভাস্কর্যে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তারা। বিগত দুই সপ্তাহ গভীর মনোযোগের সাথে তারা ছাত্র-জনতার বিপ্লবকে ফুটিয়ে তুলেছেন।

কর্মশালা শেষে এখন শিল্পকর্মগুলো কাস্টিংয়ে যাবে। এরপর একটি প্রদর্শনীর আয়োজন করবে শিল্পকলা একাডেমি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা