সংগৃহীত ছবি
জাতীয়

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে গত ২০ নভেম্বর ভাস্কর্য কর্মশালা শুরু হয়েছে। ব্রোঞ্জ কাস্টিং মাধ্যমে অভ্যুত্থানের বিভিন্ন মুহূর্ত ভাস্কর্যে প্রতিস্থাপন করবেন ভাস্কর হাবীবা আখতার পাপিয়ার নেতৃত্বে একঝাঁক ভাস্কর।

আরও পড়ুন : শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কর্মশালা নিয়ে ভাস্কর পাপিয়া বলেন, `আমি নিজেকে এখনো ভাস্কর্যের শিক্ষার্থী ভাবি। এর মাঝেই শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের আমন্ত্রণে একটি ভাস্কর্য কর্মশালা পরিচালনার আমন্ত্রণ পাই। এটি আমার শিল্প-ক্যারিয়ারের এক নতুন মাইলফলক।'

কর্মশালার থিম এবং প্রধান ফোকাস জুলাই অভ্যুত্থান। এ অভ্যুত্থানের একজন সৈনিক ছিলেন ভাস্কর পাপিয়া। তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকেছেন রাজপথে। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডা করেছেন। রক্তক্ষয়ী এই সময়টিকে খুব কাছ থেকে দেখেছেন ভাস্কর পাপিয়া।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

কর্মশালার উদ্বোধন করেছেন বাংলাদেশের চিত্রকলার জীবন্ত কিংবদন্তি অধ্যাপক ড. আবদুস সাত্তার। প্রিয় শিক্ষক সম্পর্কে ভাস্কর পাপিয়া বলেন, 'আমরা যারা বৈষম্য নিয়ে কথা বলি তারা একবাক্যে স্বীকার করবেন আমাদের সাংস্কৃতিক অঙ্গণের সবচেয়ে বেশী বৈষম্যের শিকার অধ্যাপক সাত্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যশস্বী শিক্ষক কেবল নন তিনি, তিনি পেইন্টিং এবং ছাপচিত্রের একজন লিজেন্ড। ১৯৮১ সালে প্রথম এশীয় দ্বি-বার্ষিক শিল্প প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ পেয়েছিলেন তিনি। উডব্লক প্রিন্টকে তিনি দিয়েছেন অনন্য উচ্চতা। তার আঁকা একেকটি ছবি বাংলাদেশের চিত্রকলার স্থায়ী সম্পদ, পাশাপাশি তিনি লেখালেখিতেও অনন্য। তিনি নিয়মিত কলাম লিখেন বিভিন্ন পত্রিকায়। প্রকাশিত বইয়ের সংখ্যাও অনেক। অথচ গত ১৬ বছর তিনি শিল্পভুবনে তীব্র বৈষম্যের শিকার।'

উদ্বোধন-পর্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগের সিনিয়র শিক্ষক, খ্যাতিমান ভাস্কর অধ্যাপক কাওসার হাসান টগর।

আরও পড়ুন : পঞ্চগড়ে কমছে তাপমাত্রা

এই মহৎ উদ্যোগের জন্য শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভাস্কর পাপিয়া। শিল্পকলা একাডেমির এই অনন্য উদ্যোগ দেশের শিল্পপ্রেমীদের মাঝে বিপুল সাড়া জাগিয়েছে।

ভাস্কর পাপিয়া বলেন, শিল্পকলা একাডেমির বিভাগীয় পরিচালক কামরুন নাহার সৃষ্টি এবং মুস্তফা জামান মিঠু ভাই আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেটি সঠিকভাবে পালন করবো। অভ্যুত্থানকে ভাস্কর্যে ফুটিয়ে তুলতে সক্ষম হবো।

কর্মশালা শেষে একটি প্রদর্শনীর আয়োজন করবে একাডেমি। কর্মশালাটি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা