ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

মুন্সীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

আরও পড়ুন: ভোলা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

বুধবার (৮ মে) রাত ৮ টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। সভা শেষে রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন- জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফেরদৌস ওয়াহিদ, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র হীরা ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মতিউল ইসলাম হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমে প্রবন্ধ পাঠ করেন সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুল হক আল-কমর।

আরও পড়ুন: ড. এম এ ওয়াজেদ মিয়া’র প্রয়াণ

এ সময় উপস্থিত ছিলেন- জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলারি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক রজতরেখা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ্, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির রহমান, জাহাঙ্গীর আলম ঢালী, অ্যাডভোকেট আক্তার হোসেন আবুল ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বাবু প্রমুখ।

উল্লেখ্য, ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। ১৮৬০ সালের এ দিনে তিনি কলকাতার জোড়াসাকোঁর ঠাকুরবাড়িতে জন্ম নেন।

রবীন্দ্রনাথ বাঙালির মানসপটে সদাই বিরাজমান ছিলেন। বাঙালির জীবনের যত ভাবনা, বৈচিত্র্য আছে, তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু।

তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবনদর্শন, মানবতা, ভাবনা-সবকিছুই সত্যিকারের বাঙালি হতে, সত্যিকারের মানুষ হতে অনুপ্রেরণা দেয়। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গান, ছোটগল্প, চিত্রকর্মসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য দ্যুতি ছড়িয়েছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা