সারাদেশ

নলছিটির কুশংগল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার কুশংগল ইউপি চেয়ারম্যান আলমগীর সিকদারের নির্যাতনে নবম শ্রেণির এক ছাত্র পঙ্গু হতে বসেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নির্যাতিত ছাত্রের পিতা নলছিটি উপজেলার বাউমহল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল করিম ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্থানীয় শেওতা বাজারে চায়ের দোকান রয়েছে। চেয়ারম্যান আলমগীর হোসেন দোকানের জায়গা সরকারি দাবি করে গত ১০ অক্টোবর বাজারে এসে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষুব্দ হয়ে গত ২৩ নভেম্বর চেয়ারম্যান ও তার ভাই স্থানীয় চৌকিদার দফাদার নিয়ে আব্দুল করিমের সিদ্ধকাঠি স্কুলের নবম শ্রেনীর ছাত্র তাজমুলকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে বেদম প্রহার করে।

প্রহারে তার পায়ের তলা ফেটে যায়। হাত পায়ের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ছেলেকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা করানো হলেও তাজমুল এখনও ঠিকমত হাটতে পারছে না । এ ঘটনায় নলছিটি থানায় মামলা করতে ব্যর্থ হয়ে ঝালকাঠির আদালতে চেয়ারম্যানসহ আট জনের নামে একটি চাঁদাবাজি ও হত্যাচেস্টার মামলা করেন আব্দুল করিম। আদালতের নির্দেশে মামলাটি বর্তমানে বরিশাল পিবিআই তদন্ত করছে।

এ ব্যাপারে চেয়ারম্যান আলমগীর সিকদার বলেন, তাজমুল বাবা মায়ের অবাধ্য সন্তান। সে বাবা মাকে মারধর করে আব্দুল করিমের এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে ইউনিয়ন পরিষদে চৌকিদারের মাধ্যমে ডেকে এনে শাসানো হয়েছে। চাঁদা দাবি এবং নির্যাতনের অভিযোগ সত্য নয় । তারপরও বিষয়টি আপোষ মিমাংসা করার চেস্টা চলছে ।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা