সারাদেশ

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নিজেদের জীবনকে গড়তে হবে : শাওন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নিজেদের জীবনকে গড়তে হবে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে লালমোহন উপজেলার ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি শাওন বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে নিজেদের জীবনকে গড়তে হবে। মেধা, কাজ ও যোগ্যতার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে হবে।”

নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। অর্থনীতির সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ফলে বিশ্বের অনেক অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মিডিয়াগুলো বাংলাদেশের প্রশংসা করছে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা