সারাদেশ

বাড়ির পুকুরে ভাসছে শিশুর লাশ

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে পুকুরের পানিতে পড়ে মো. বায়েজিদ নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) উপজেলার বাকশীমুল গ্রামের পূর্ব পাড়ার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

বায়েজিদ বাকশীমুল গ্রামের শরীফুল ইসলামের ছেলে। বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে বাবা-মা। দুই ছেলে দুই মেয়ের মধ্যে বায়েজিদ ছোট।

পরিবার সূত্র জানায়, বায়েজিদকে সকাল ১০টা থেকে পাওয়া যাচ্ছিলো না। মা রেহানা আক্তার তাকে কোথাও না পেয়ে বাড়ির লোকজনকে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।

দুপুর ১২টার দিকে বাড়ির উত্তর পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে বাবা-মা। পরে শিশুটিকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা