সারাদেশ

বালু ও মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিমুল খান (৩৫) নামে এক বালি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রামের আলমগীর খানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, মধুমতি নদীর পাড়ে বালি রাখায় নদী ভাঙ্গন সৃষ্টি হওয়ার অপরাধে রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বালি মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘন করায় বালি ব্যবসায়ি শিমুল খান কে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল আলম। এছাড়া বোয়ালমারীতে নদীর পুণ:খননকৃত মাটি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থানান্তর করায় এক মাটি ব্যবসায়ীকে রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কুমার নদীর খননকৃত মাটি কর্তৃপক্ষকে অবহিত না করে হাসামদিয়া গ্রামের তারা শেখের ছেলে সিরাজ শেখ গত কয়েক দিন ধরে ইটের ভাটায় বিক্রি করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ রোববার দুপুরে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান এবং মাটিভর্তি ট্রাক আটক করে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে সন্ধ্যায় শান্তিমূলক ব্যবস্থা হিসেবে মাটি ব্যবসায়ী সিরাজ শেখকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, গত সাত দিনে মাটি ব্যবসায়ী সিরাজ শেখ প্রায় একুশ হাজার স্কয়ার ফুট মাটি স্থানান্তর করে। ওই মাটির বাজার মূল্যের চার গুণ হিসেবে জরিমানা করা হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা