সারাদেশ

২১ মামলার পলাতক আসামি‌ অভিসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : ২১ মামলার আসামি‌ বন্ড গ্রুপের লিডার নয়ন বন্ডের সহচর চিহ্নিত সন্ত্রাসী অভিজিৎ তালুকদার অভি (৩০), নিপু (৩২) এবং মাহবুবকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বরগুনা সদর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার (২৮ নভেম্বর) রাত ১টার দিকে বরগুনা কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইয়াবা সেবনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এরা শহরের চিহ্নিত অপরাধী। অভির বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে বলে তিনি জানান।

অপরদিকে শংকর সমাদ্দার (৩৮) নামের একজন ৮বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, ২০১৭ সালে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে শংকরকে ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় শংকরের ৮বছর সাজা হওয়ার পর থেকে থেকে পালিয়ে বেড়াচ্ছিল। রোববার বেলা ২টার দিকে বরগুনার ভূতমারা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শংকরকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এমএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা