সারাদেশ

প্রয়াত সাংবাদিক বাবুলের স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় প্রয়াত সাংবাদিক, শিল্পী, শিক্ষক ও রাজনীতিবিদ আফসার উদ্দিন বাবুলের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ।

শনিবার সকালে প্রেসক্লাবের এ আয়োজনে ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, বাবুলের মত সৎ ও যোগ্য মানুষের বেশি বেশি প্রয়োজন । বাবুল যত দিন বেঁচে ছিল নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছে। সমাজে এদের বেশি প্রয়োজন। বাবুল বেঁচে না থাকলেও তার কর্মময় জীবন অনুকরণীয় হয়ে থাকবে।

প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোশারফ হোসেন, পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সভাপতি আবু তাহের, নাগরিক কমিটির সহসভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম নিরব, অধ্যক্ষ সাফিয়া খাতুন, অধ্যক্ষ মাজাহারুল ইসলাম, উপাধ্যক্ষ বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, কবি হাওলাদার মাকসুদ, সাংবাদিক ওমর ফারুক, সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির লিটন, এসএ টিভি প্রতিনিধি এ্যাড. সাহাদাত হোসেন শাহীন,
উপজেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক আবিদুল আলম, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু ও প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের ছেলে তাহমিদ আফসার স্বপ্ন প্রমুখ ।

আলোচনা পর্ব শেষে পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাবিল মসজিদের পেশ ঈমাম মাওলানা রফিকুল ইসলাম। আফসার উদ্দিন বাবুল ৪০ বছর দৈনিক ইত্তেফাক, যমুনা টিভি, ও বাংলার বাণীতে সাংবাদিকতা করেন। তিনি ভোলা প্রেসক্লাবের সম্পাদক, শিল্পকলা একাডেমীর সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে গেছেন। তিনি ১৯৫২ সালের ২০ ফেরুয়ারী ভোলায় জন্ম গ্রহণ করেন ।

করোনাকালীন সময়ে ২৯ মে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা