সারাদেশ

স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্ষণের অভিযোগে শনিবার (২৮ নভেম্বর) হারুন শেখ (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ এর ৯ (১) তৎসহ পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ (১) (২) ধারায় একটি মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী লেখাপড়া করার সময় একই গ্রামের কামাল শেখের ছেলে হারুন শেখ কৌশলে ঘরে প্রবেশ করে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে।

পরে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। এরপর ওই ছাত্রীর মা শুক্রবার রাতে থানায় মামলা করলে শনিবার ভোরে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া এলাকা থেকে হারুন শেখকে গ্রেফতার করে দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করে।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ধর্ষণ মামলায় হারুন শেখকে গ্রেফতার করে আদালতে এবং একই সঙ্গে ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা