সারাদেশ

সুন্দরগঞ্জের চরাঞ্চলের পাতা পেঁয়াজ এখন বাজারে

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরাঞ্চলের ছিঁটা, গাঁড়া বা পাতা পেঁয়াজ বাজারে। গ্রাহকের অনেকটা চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে পাতা পেঁয়াজ দিয়ে তাই মরা তিস্তার চরাঞ্চল এখন পেঁয়াজ চাষাবাদের জন্য সম্ভাবনাময়। অনেকেই মনে করেন চরাঞ্চলে পেঁয়াজ চাষাবাদের প্রকল্প তৈরি করে আগাম জাতের পেঁয়াজ রোপন করলে তা বাজারের চাহিদা মেটাতে সক্ষম হবে।

ঠিক যে মূহুর্তে গোটা দেশে পেঁয়াজের দিগুণ দাম এবং সংকটময় অবস্থানে ছিল সেই মূহুর্তে উপজেলার বিভিন্ন বাজারে দেখা দিয়েছে চরাঞ্চলের ছিঁটা পেঁয়াজ বা গাঁড়া পেঁয়াজ। যা সাধারণ গ্রাহকদের অনেকটা চাহিদা মেটাতে সক্ষম হয়েছে।

উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিমবাজার গ্রামের আব্দুল হামিদের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি প্রতিবছর ১ হতে ২ বিঘা জমিতে ছিঁটা ও গাঁড়া পেঁয়াজের আগাম চাষাবাদ করে থাকি। এতে করে বেশি দামে বিক্রি করতে পারি। বর্তমান বাজারে প্রতি কেজি পাতা পেঁয়াজ ৬০ হতে ৮০ টাকা দরে বিক্রি করছি। আমি মনেকরি আগামী ১০ হতে ১৫ দিনের মধ্যে তিস্তার চরাঞ্চলের পাতা পেঁয়াজ উপজেলার সাধারণ গ্রাহকের চাহিদা মেটাতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ৬ হতে ৮গুণ, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সরেজমিন উপজেলার তারাপুর, বেলকা হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার বিভিন্ন চরাঞ্চল ঘুরে ফিরে দেখা গেছে ছিঁটা পেঁয়াজের চাষাবাদ ব্যাপক হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চরাঞ্চলে ২০০ হেক্টর জমিতে ছিঁটা পেঁয়াজের চাষাবাদ হয়েছে। তবে এর পরিমাণ আরও বেশি হবে।

সুন্দরগঞ্জ বাজারের ব্যবসায়ী লাভলু মিয়া জানান, গত এক সপ্তাহ হতে চরের ছিঁটা পেঁয়াজ আর গাঁড়া পেঁয়াজে বাজারের আসতে শুরু করেছে। বর্তমানে খুচরা বিক্রি হচ্ছে ৮০ হতে ১০০ টাকা। তবে এলসি ও দেশি বিক্রি হচ্ছে ৭০ হতে ৮০ টাকা দরে। ছিঁটা পেঁয়াজ অনেকটা চাহিদা পূরণ করছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, চরাঞ্চলে বর্তমানে বিভিন্ন ফসল চাষাবাদ হচ্ছে। এরমধ্যে ছিঁটা বা পাতা পেঁয়াজ রয়েছে। চরের মাটি ছিঁটা পেঁয়াজ চাষাবাদের জন্য অনেক উপযোগী

সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা