ছবি: সংগৃহীত
সারাদেশ
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস

পলাশবাড়ীতে ১২০০ চারা বিতরণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রাহকদের মাঝে ১২০০ টি ফলদ গাছের চারা বিতরণ করেছে ‘বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’।

আরও পড়ুন: এক যুগ পর বেনাপোল পৌর ভবনে এমপি আফিল

রোববার (১৩ আগস্ট) সকালে পলাশবাড়ী জোন কার্যালয় থেকে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বিজ পলাশবাড়ী শাখার মাইক্রো ফাইনান্স প্রোগ্রামের সাব-জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা কাওছার মিশু।

আরও পড়ুন: নেপালে ৫ বাংলাদেশি গ্রেফতার

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্থার পলাশবাড়ী শাখার কমপ্লাইন্স অফিসার আহসান হাবীব, পলাশবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার আসাদুল ইসলাম, প্রোগ্রাম সাপোর্ট অফিসার আঃ লতিফ, তপন কুমার সরকার, মাহামুদ হাসান ও শিক্ষা কর্মসূচীর আব্দুল হান্নান প্রমুখ।

পলাশবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার আসাদুল ইসলাম জানান, বিজ প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন, নির্বাহী পরিচালক ইকবাল আহমেদ ও উপ-নির্বাহী পরিচালক মজিবুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় কৃষি কর্মসূচীর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে এ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পলাশবাড়ী শাখার প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোশারেফ হোসেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা