ছবি: সংগৃহীত
সারাদেশ

নলছিটিতে একদিনে ৩ কর্মচারী বদলি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি সমাজসেবা কার্যালয়ের তিন কর্মচারীকে একদিনে পৃথক আদেশে অন্য উপজেলায় বদলি করা হয়েছে।

আরও পড়ুন: ভালুকায় ২২০৪১ ইন্ডিয়ান শাড়ীসহ আটক ২

বদলিকৃত কর্মচারীরা হলেন- কারিগরি প্রশিক্ষক মোসা. ফৌজিয়া খানম, মোসা. তাছলিমা বেগম, নৈশ প্রহরী মো. ফারুক হোসেন। অফিস বলছে, এটা রুটিন মাফিক বদলি।

রোববার (১৩ আগস্ট) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহপার পারভীন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অপরদিকে অফিসে সুবিধা নিতে আসা এক নারীকে দিয়ে বাতাস করানোর অভিযোগের বিষয়ে অফিস সহকারী আঃ মান্নানের কাছে ঘটনার বিস্তারিত জানতে ১ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে হিরোইনসহ আটক ১

অফিস আদেশ বলা হয়েছে, ঐ তিন কর্মচারী রোববার অব্যাহতি নিয়ে বদলিকৃত কর্মস্থল (ঝালকাঠি সদর উপজেলা) যোগদান করবেন। অন্যথায়, সোমবার (১৪ আগস্ট) থেকে সরাসরি অব্যাহতি বলে গণ্য করা হবে।

নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্ধারিত তারিখের মধ্যে ঐ তিন কর্মচারীকে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করা হল।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ঐ তিন কর্মচারীর নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন একাধিক সেবাগ্রহীতা। এসব অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্মেলন

নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন বলেন, তারা তিন জন অনেক বছর ধরেই এ অফিসে কর্মরত ছিলেন। প্রশাসনিক কারণেই তাদের রুটিন বদলি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি ছুটিতে থাকায় আঃ মান্নানের বিষয়ে অবগত নই। তবে তাকে ১ দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়ে ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা