সংগৃহীত
সারাদেশ

চিকিৎসকসহ ৪ জনের গ্রেফতারি পরোয়ানা

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ক্লিনিকের জন্য জোরপূর্বক জমি বিক্রিতে বাধ্য করার চেষ্টা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার (১৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী আদালতের বিচারক মো. সুমন হোসেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে এ আদেশ দেন।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অভিযুক্ত আসামীরা হলেন, রাজবাড়ী সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ও মেডিল্যান্ড ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা.আক্তার হোসেন, তার সহোকারী নয়মুল হোসেন, সহযোগী সোহেল রানা ও আমিরুল ইসলাম।

পাংশা থানা পুলিশের তদন্ত রিপোর্টে অভিযোগে ট্রাইব্যুনাল সত্যতা যাচাই করে ৪ জনের বিরুদ্ধে সমনের আদেশ জারি করেন। গতকাল রোববার ধার্য তারিখে আসামিরা আদালতের আদেশ অমান্য করে অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল এ আদেশ জারি করেন।

আরও পড়ুন: শার্শায় ছুরিকাঘাতে দারোগা আহত

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ উপজেলার পরিষদ সংলগ্ন এলাকার স্কুলশিক্ষক এনামুল কবিরের নিজ বসতবাড়ি মেডিল্যান্ড ক্লিনিকের কাজে বিক্রি করতে বাধ্য করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র ও মোটরসাইকেল নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। এসময় এনামুলের স্ত্রী শারমীন রেবা লিপি, শিশুপুত্র সামিউল হাবিব, মেয়ে জিনাত তাসনিমকে মারধর, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুল শারমীন রেবা বাদী হয়ে গত ৪ এপ্রিল রাজবাড়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করে। মামলাটি পাংশা থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে

গত ১৮ মে পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান (মামুন) তদন্তপূর্বক ৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

জয়পুরহাট ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আক্তার হোসেনেকে জমি বিক্রিতে বাধ্য ও মারধরের মামলার বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ডা. আক্তার হোসেনকে সম্প্রতি জয়পুরহাট ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

তিনি যখন রাজবাড়ী সদর হাসপাতালের আরএমও ছিলেন তিনি তখন নিয়মিত অফিস করতেন না। তই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তার মামলার এ বিষয়টি আমার জানা নেই।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিপ্লব রায় জানান, আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা