সারাদেশ

ভোলায় মক্তব ও মাদ্রাসার বরাদ্দকৃত চাউল আত্মসাত, আটক ২ 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার পশ্চিম ইলিশায় মক্তব ও নুরানী মাদরাসার নামে বরাদ্দকৃত ২টন জিআর চাউল উত্তোলন করে আত্মসাত করায় দুই জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদুর চর পালোয়ান বাড়ী থেকে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। এ ঘটনার সাথে জড়িত ইউসুফ পালোয়ান পলাতক রয়েছে। এসময় ৮ বস্তা চাউল উদ্ধার করা হয়।

জানা গেছে, সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চরজাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নুরানী মাদরাসার নামে বরাদ্দকৃত ২টন জিআর চাউল উত্তোলন করে মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান। উত্তোলনকৃত চাউল মক্তব ও মাদ্রাসায় না দিয়ে আত্মসাত করে সেগুলো ইউসুফ পালোয়ানের বাসায় রেখে দেয়া হয়।

বিষয়টি কমিটির লোকজন জানতে পেরে জেলা প্রশাসককে জানায়। ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ খান এই অভিযান পরিচালনা করেন।

এসিল্যান্ড পুলিশের একটি টিম নিয়ে মজিবল হক পালোয়ানের বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ পালোয়ানের ঘর থেকে আত্মসাৎ করা জিআর ৮ বস্তা চাউল উদ্ধার করেন। এসময় চাউল আত্মসাৎ করার অভিযোগে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। ইউসুফ পালোয়ান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নুরানী মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ শমসের আলী বলেন, “মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান মক্তব ও নুরানী মাদ্রাসার নাম দিয়ে ২টন জিআর চাউল উত্তোলন করে। চাউলগুলো মাদ্রাসায় হস্তান্তর না করে সেগুলো তারা আত্মসাত করে। বিষয়টি আমরা জানতে পেরে জেলা প্রশাসককে জানাই। জেলা প্রশাসক মহোদয় এসিল্যান্ড ও পুলিশ পাঠিয়ে মজিবল হকের বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফের ঘর থেকে আত্মসাতকৃত ৮ বস্তা চাউল উদ্ধার করে। এসময় মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করে নিয়ে যাওয়া হয়। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সান নিউজ/আইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা