সারাদেশ
নিরাপত্তায় কোস্ট গার্ডের স্বাধীন বাংলা জাহাজ

শনিবার থেকে শুরু হচ্ছে সুন্দরবনের ঐতিহ্যবাহী রাস উৎসব

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন দুবলার চরের আলোরকোলে হিন্দু ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমার পূণ্যস্নান উৎসব। সরকারি নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতি ও ধর্মীয় স্পর্শকাতরতা বিবেচনায় রাস-পূর্ণিমা উপলক্ষ্যে শুধুমাত্র পূণ্যার্থী, তীর্থযাত্রীদের অংশগ্রহণে ২৮ নভেম্বর থেকে শুরু করে ৩০ নভেম্বর সকালে পূণ্যস্নানের মাধ্যমে রাস পূজা ও পূণ্যস্নান উৎসবের সমাপ্তি হবে। প্রতি বছরের ন্যায় এবারেও হাজার হাজার হিন্দু তীর্থযাত্রীদের সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণসহ পূণ্যস্নানে আগত পুণ্যার্থী, তীর্থযাত্রীদের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নজরদারি রাখছে। এ প্রেক্ষিতে উৎসবের পূর্ব হতেই দুবলার চরে যাতায়াতের জন্য বন বিভাগ কর্তৃক অনুমোদিত ০৫ টি রুটের সকল নৌযানে কোস্ট গার্ড ও বনবিভাগ যৌথভাবে তল্লাশীর ব্যবস্থা গ্রহণ করেছে। এ সকল নৌযান যেন সুন্দরবনে বন্য প্রাণী শিকার এবং অবৈধ ভাবে গাছ কাটতে না পারে সে জন্য নির্দিষ্ট সময়ের জন্য কোস্ট গার্ডের বিশেষ টহল অব্যাহত থাকছে।

দুবলার চরে আলোরকোল এলাকার প্রবেশ মুখে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে তল্লাশী পূর্বক সকল পুণ্যার্থীদের প্রবেশের ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা এর তত্ত্বাবধানে উক্ত এলাকায় একটি ডুবুরি ও একটি মেডিকেল দল সার্বক্ষণিক টহলে নিয়োজিত থাকবে।

যে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি দ্রুত মোকাবেলার জন্য দুবলার চরে কোস্ট গার্ড স্টেশনের নীচতলায় কন্ট্রোল রুম (মোবাইল নম্বর-০১৫৩৫৮৮৯২০৪ এবং অতিরিক্ত-০১৭৬৯৪৪৪৩৩৩) স্থাপন করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিব উল আলম জানান, রাস পূর্ণিমা উৎসব উদযাপনে কোস্ট গার্ডের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি র‌্যাব, বনবিভাগ, নৌ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা