সারাদেশ

সিলেটে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার সম্পদ ছাই

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে পুরানো বস্তার দোকানে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেট মহানগরীর চালিবন্দর এলাকার পুরানো বস্তার দোকান ‌'আলম স্টোরে' হঠাৎ আগুন লাগে। মুহুর্তে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। আগুন ছড়িয়ে পড়ে পাশের বুরহান উদ্দিন স্টোর ও ইসলাম উদ্দিন ওয়ার্কশপে।

ফায়ার সার্ভিসকে জানালে তাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করে এবং প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ততক্ষণে ৩ প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক কুবাদ আলী জানান, ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৩৫ লাখ টাকা হতে পারে।

তিনি বলেন, আলম স্টোরে পুরানো বস্তা কিনে সেগুলোতে তালি দেয়া হচ্ছিল। তখন অসাবধানতাবশতঃ আগুন লাগে। সময় মতো কাজ শুরু করতে না পারলে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতো বলেও মন্তব্য করেছেন কুবাদ আলী।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় অবশ্য কেউ আহত বা কারও প্রাণহানী ঘটেনি।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা