সারাদেশ

যৌতুকের বলি সিলেটের তামান্না, অভিযোগ মায়ের

নিজস্ব প্রতিনিধি, সিলেট : যৌতুকের বলি সিলেটের তামান্না। ঘাতক স্বামী এ কারণেই তাকে নির্যাতন করতে করতে চিরতরে শেষ করে দিয়েছে বলে জানিয়েছেন তার মা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

সৈয়দা তামান্না বেগম সিলেটের এক তরুণী গৃববধূ। বিয়ে হয়েছিল গত সেপ্টেম্বরের শেষের দিকে। পাত্র বরিশাল জেলার আল মামুন। তবে থাকতো সিলেটেই। নগরীর একটা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী হলেও বিয়ে করেছিল ব্যবসায়ী পরিচয়ে।

সোমবার সকালের দিকে নগরীর কাজীটুলা এলাকার ভাড়া বাসা থেকে সদ্যকৈশোর উত্তীর্ণ তামান্নার লাশ উদ্ধার করে পুলিশ। মাত্র ১৯ বছরেই ঘাতক স্বামীর নিষ্ঠুরতার বলি হতে হলো তাকে।

তার মা হাফিজুন চৌধুরীসহ অন্যান্য আত্মীয়-স্বজন জানিয়েছেন, বিয়ের আগে প্রতারক আল মামুন ও তার আত্মীয়রা কিছুই চায়নি। বারবার কেবল তামান্নাকেই তাদের পরিবারের বউ হিসাবে ঘরে তুলতে চেয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই মামুনের রূপ পাল্টাতে শুরু করে। নানা অজুহাতে টাকা চাইতো স্ত্রীর কাছে। এক পর্যায়ে সে তাকে শারীরিক নির্যাতন শুরু করে।

হাফিজুন চৌধুরী বলেন, ‘মেয়ে যাতে নির্যাতিত না হয়, সেজন্য ধার-দেনা করে ২০ হাজার টাকাও দিয়েছিলাম। এতেও মন গলেনি তাদের। শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মেরেই ফেললো।’

জানা যায়, মামুন বিয়ের সময় জাল আইডি কার্ডে ঠিকানা হিসাবে নগরীর বারুতখানা এলাকার কথা উল্লেখ করেছে। পিতা-মাতার নাম লিখিয়েছে, যথাক্রমে আবুল কাশেম সরদার ও আম্বিয়া বেগম। বিয়ের পর জানা যায়, তামান্নার আগে মামুন আরেকটি বিয়ে করেছিল। সেপক্ষে তার একটা সন্তানও আছে। এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। অথচ তামান্নাকে বিয়ের সময় নিজেকে অবিবাহিত হিসাবেই জানিয়েছিল ঘাতক আল মামুন।

তামান্না হত্যাকান্ডের ঘটনায় তার ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে আল মামুনসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায়।

সোমবার রাতে এজাহারনামীয় ২ নম্বর আসামী এমরানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সে বরিশালের বাবুগঞ্জ থানার চরহোগলা গ্রামের আব্দুল মজিদের ছেলে। অন্য আসামীরা এখনো পলাতক। সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে, তাকে আদালতে তুলে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হলেও এখনো তার শুনানী হয়নি।

উল্লেখ্য, সৈয়দা তামান্নার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফুলদি গ্রামে। তবে বর্তমানে তারা গোলাপগঞ্জ পৌর এলাকার এমসি একাডেমি সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা