লালমনিরহাটের হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেফতার
সারাদেশ

লালমনিরহাটের হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট . ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় মো. ফরিদুল ইসলাম (৩৭) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৩৯ জনকে গ্রেফতার করা হলো।

বুধবার (২৫ নভেম্বর) ১১টার দিকে লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন। মঙ্গলবার (২৪) নভেম্বর) গভীর রাতে ফরিদুল ইসলামকে বুড়িমারীর উফারমারা নাটারবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড চাওয়া হবে।

গ্রেফতার ফরিদুল ইসলাম বুড়িমারী উফারমারা নাটারবাড়ি গ্রামের মো. ফজলুল হক ওরফে ঘোটোর ছেলে। এ ঘটনায় দায়ের করা পৃথক তিনটি মামলায় প্রধান আসামিসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৩ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সর্বশেষ গত রোববার (২২ নভেম্বর) দুপুরে গ্রেফতার রাসেল ইসলাম রাজ ওরফে বিশুর (২২) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

সান নিউজ/এসএ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা