নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত-২
সারাদেশ

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত-২

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদী জেলার শিবপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২জন নিহত। নিহতদের মধ্যে ১ জনের পরিচয় মিলেছে। সে উপজেলার কুলিয়ারচরের বাসিন্দা সোহেল (৪০)। আহত ব্যক্তি একই এলাকার মানিক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীররাতে মুরগীবের গ্রামে হারুণ খলিফার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। শিবপুর থানার ওসি মোল্লা আজিজ জানান, মঙ্গলবার দিবাগত রাতে ১৩ জনের একটি ডাকাত দল মুরগীবের গ্রামে হারুণ খলিফার বাড়ির সামনে গেলে স্থানীয় পাহারাদারদের নজরে পড়ে।

এতে পাহারাদারদের সন্দেহ হলে তারা চিৎকার করে ডাকাত দলকে ধাওয়া করে। এরপর গ্রামের লোক সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় ৩ জনকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মৃতদেহ নরসিংদীর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এসএ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা