সারাদেশ

সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রত্যাশী মঞ্জুরুল হক বকুল

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায়। ইতিমধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ নিজ নিজ পরিচয় তুলে ধরে পৌরসভার বিভিন্ন রাস্তার মোড়ে, অফিস-আদালতের সামনে, চায়ের দোকানে এবং হাট-বাজারে ব্যানার, পোষ্টার, ফেসটুন, বিলবোর্ড এবং স্টিকার লাগিয়ে দিয়েছেন।

পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে নৌকার কান্ডারি হতে চান বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা এ.এস.এম মঞ্জুরুল হক প্রামানীক বকুল। তিনি পৌরসভার বামনজল ২নং ওয়ার্ডের বর্ষীয়ান জননেতা মরহুম টি.আই.এম মকবুল হোসেন প্রামানীকের ছেলে।

তিনি বাংলাদেশ ছাত্রলীগের হাত ধরে ১৯৯১ সালে সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি কলেজের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষকলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তার শিক্ষাগত যোগ্যতা বি.এসসি (অনার্স), এম.এসসি (পদার্থবিজ্ঞান), বি.এড, এল.এল.বি পাশ। সিনিয়র প্রভাষক পদার্থ বিজ্ঞান বিভাগ, কামারপাড়া কলেজ, সাদুল্যাপুর, গাইবান্ধা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে সন্তানের জনক।

মঞ্জুরুল হক বকুল জানান, তিনি দীর্ঘদিন থেকে সুস্থ ধারার রাজনীতি করে আসছেন। তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রত্যাশা করছেন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মেয়র পদে নির্বাচনের সুযোগ দেন তাহলে আমি সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে উপহার দিব।”

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা