সারাদেশ

নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে নামাজরত অবস্থায় হাফেজ মাওলানা সুলায়মান (৫৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শহরের কুমারশীল মোড়ের ঐতিহ্যবাহী মদিনা মসজিদে ফজরের নামাজ পড়ার সময় তার মৃত্যু হয়।

মাওলানা সুলায়মানের বাড়ি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামে। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ফজরের নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান ইমাম সুলায়মান। পরে অন্যের ইমামতিতে মুসুল্লিদের সঙ্গে জামায়াতে ফজর নামাজ আদায় করা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বাদ জোহর শহরের ট্যাংকপাড় এলাকায় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা