সারাদেশ

ফেসবুকের পরিচয়ে বিয়ে, স্বীকৃতির দাবিতে নববধূর অনশন

নিজস্ব প্রতিনিধি, সাভার : ফেসবুকে পরিচয়ের পর প্রেম, প্রেমের পর বিয়ে। আর সেই বিয়ের স্বীকৃতি আদায়ে সাভারের গেন্ডায় তিন দিন ধরে আমরণ অনশন বসেছেন এক তরুণী। ওই তরুণীর অনশন শুরুর পর ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি।

পুলিশ জানিয়েছে, গত এক বছর আগে ফেসবুকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার এক তরুণীর সঙ্গে সাভারের গেন্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে, পেশায় বাসের সুপারভাইজার জহিরুল ইসলাম সাগরের পরিচয় হয়। এই পরিচয় থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত সেপ্টম্বর মাসে নারায়ণগঞ্জ জেলায় একটি বাড়িতে তাদের বিয়ে হয়।

বিয়ের পরে ওই গৃহবধূ বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে নগদ দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সাভারের গেন্ডায় শ্বশুর বাড়িতে ওঠেন। এর কিছু দিন পরে ওই নববধূকে মারধর ও হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী ও শ্বশুর। পরে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে মিরপুরে গিয়ে রাস্তায় কান্নাকাটি শুরু করলে খাদিজা আক্তার নামে এক নারী তাকে আশ্রয় দেয়।

এরপর ওই গৃহবধূ গত শনিবার স্বামীর স্বীকৃতির দাবিতে গেন্ডা এলাকায় স্বামীর বাড়িতে আসলে তার স্বামী জহিরুল ইসলাম সাগর, শ্বশুর নজরুল ইসলাম ও শাশুড়ি খুরশীদা বেগম ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান।

এরপর থেকে ওই গৃহবধূ তার স্বামী বাড়ির বারান্দায় আমরণ অনশন শুরু করেন। গত তিন দিনে কিছু না খেয়ে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। ওই গৃহবধুকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন শত শত মানুষ।

দিনে ওই বাড়িতে মানুষ জনের যাতায়াত থাকলেও রাতে ওই গৃহবধু নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের আশ্বাস চেয়েছেন। ওই গৃহবধূ সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা