সারাদেশ

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দের নাম ব্যবহার করে একটি মোবাইল নম্বর থেকে লোকজনের কাছে চাঁদা দাবিসহ নানাভাবে হুমকি-ধমকি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সপ্তাহখানেক থেকে ০১৯২৬ ৪৩২১৪৪- এই নম্বর থেকে পিযুষের নামে চাঁদা দাবি করে ফোন দেয়া হচ্ছে।

এ ব্যাপারে রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেছেন পিযুষ নিজে (নম্বর- ১৯৫২)।

জিডিতে তিনি উল্লেখ করেন, তাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এবং তার ভাবমূর্তি নষ্ট করতে কে বা কারা ০১৯২৬ ৪৩২১৪৪ নম্বর থেকে তার নাম ব্যবহার করে লোকজনের সঙ্গে অশালীন আচরণ করছে।

এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা