সারাদেশ

বোয়ালমারীতে 'বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ' উপলক্ষে আলোচনা সভা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের অঙ্গীকার, এন্টিবায়োটিক ও অন্যান্য জীবানুরোধী ঔষধের সতর্ক ব্যবহার'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে পালিত হচ্ছে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে এই সচেতনতা সপ্তাহ।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমও ডা. মোরশেদ আলম, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ প্রীতম কুমার হোড়, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহরিয়ার রুমি প্রমূখ।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা