সারাদেশ

নারায়ণগঞ্জে অনুমোদনহীন ৩ ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জের তিনটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে শহরের খানপুর এলাকার আশশিফা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, সোহেল জেনারেল হাসপাতাল এবং সম্রাট জেনারেল হাসপাতালে এ অভিযান চালানো হয়।

অভিযানে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে একটি ক্লিনিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনা করা এবং নানা অভিযোগে পরিচালিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করেছি। সেই তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা