সারাদেশ

ঝালকাঠিতে সীমানা পিলার সাদৃশ্য বস্তুসহ ৮ জন আটক

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড়ের একটি বাড়ি থেকে পিলার সদৃশ্য একটি বস্তুসহ পিলার চোরাচালান চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজাপুর বাইপাস মোড় এলাকার ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা পিলার সাদৃশ্য একটি বস্তু, নয়টি মোবাইল ফোন ও তাদের বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে দুজন রাজাপুর উপজেলার এবং বাকি ৬ জন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বাইপাস মোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছে এমন খবরে পুলিশ দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বাড়ির মালিক ইদ্রিস খন্দকার, একই উপজেলার নজরুল ইসলাম, ভোলার লালমোহন উপজেলার মেহেদী হাসান, বোরহানউদ্দিন উপজেলার মো. মহিবুদ্দিন, ঢাকার দক্ষিণখানের রতন উদ্দিন, লক্ষীপুর জেলার ভবানীপুরের মিজানুর রহমান, বরিশালের হিজলা উপজেলার মাহাতাব উদ্দিন, চট্টগ্রামের বাকুলিয়া এলাকার শহিদ বিন হোসাইন। উদ্ধারকৃত পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ ।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হবে। আটককৃতরা পিলার চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/আরকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা