সারাদেশ

চট্টগ্রাম বাঁশখালী উপজেলা হাসপাতালে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমের জানালার গ্রিল কেটে চোরের দল ভিতরে ঢুকে হিসাব বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর রুমে ঢুকে আলমারির তালা ভেঙ্গে নগদ টাকাসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে যায় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী দাশ জানান, “মঙ্গলবার বিকাল ৪ টায় আমরা অফিস শেষ করে চলে যাই। পরের দিন বুধবার সকালে অফিসে এসে দেখি হলরুমের জানালার গ্রিল কাটা। হাসপাতাল ভবনের হিসাব বিভাগ ও আমার কক্ষে কাগজপত্র ছড়ানো ছিটানো ও আলমারি খোলা অবস্থায় রয়েছে। পরে দেখি আলমারি থেকে ৭৫ হাজার নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ও কাগজপত্র চুরি হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “চুরির ঘটনায় আমি লিখিতভাবে বাঁশখালী থানা, উপজেলা প্রশাসনসহ আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদেরকে অবহিত করেছি।”

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা