সারাদেশ

সুন্দরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র কর্তৃক অবৈধভাবে বাস টার্মিনালের জায়গায় জনস্বাস্থ্য ট্রিটম্যান প্লানকে দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বঙ্গবন্ধু মূর‌্যাল চত্বরে বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন সুন্দরগঞ্জ শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাস-ট্রাক-মিনিবাস ও শ্রমিক ইউনিয়নের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব ও উপজেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক রেজাউল আলম রেজা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পৌর মেয়রের অনিয়ম, দুর্নীতির শেষ নেই। সাবেক মেয়র বাস টার্মিনাল করার জন্য ৮৬ শতাংশ জমি ক্রয় করেছেন। কিন্তু বর্তমান মেয়র আব্দুল্লাহ আল মামুন সেই বাস টার্মিনালের জায়গা ৩৪ শতাংশ জমি জনস্বাস্থ্য ট্রিটম্যান প্লানকে দিয়েছেন। তারা আরও বলেন বাস টার্মিনালের জায়গায় জনস্বাস্থ্য ট্রিটম্যান প্লান বাস্তবায়ন করা হলে তা প্রতিরোধ করে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এ ব্যাপারে পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে কথা হলে তিনি জানান, প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব ও কাউন্সিলর মোহাম্মদ আলী জনস্বাস্থ্য ট্রিটম্যান প্লান বাস্তবায়ন করার জন্য আমার নিকট থেকে ৫ লাখ টাকা দাবি করেছিল। আমি টাকা দিতে অসম্মতি জ্ঞাপন করলে উন্নয়নের ধারায় ব্যাঘাত সৃষ্টি করতেই তারা আমার বিরুদ্ধে মানববন্ধন করে।

সান নিউজ/আরআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা