সারাদেশ

খুলনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার সোনাডাঙ্গা হতে রুপসা থানার ওয়ারেন্টভুক্ত ১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ জানায়, র‌্যাব ৬ এর (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার রুপসা থানার জিআর-১০৪/১১(তেরখাদা) ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)টেবিল ৭(ক) এর ০১ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি এলাকায় অবস্থান করছে।

এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫ টার সময় শিববাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জাহিদ(৩৫), পিতা-মোঃ মোশারেফ হোসেন,সাং-রাজাপুর, থানা-রুপসা, জেলা-খুলনা'কে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা