সারাদেশ

আকবর কারাগারে, স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেননি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩০) হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত ও ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ৭ দিনের রিমান্ড শেষে এই সিদ্ধান্ত দিয়েছেন সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানান, রিমান্ড শেষে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বরখাস্ত এসআই আকবরকে আদালতে হাজির করা হয়েছিল। তবে তিনি আদালতে জবানবন্দী দিতে অস্বীকার করেন বলে সান নিউজকে জানিয়েছেন সিলেট পিবিআই পুলিশ সুুপার খালেদুজ জামান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১১ নভেম্বর সিলেটের চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে আকবরকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আওলাদ হোসেন। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা