সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নিহত ১

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলায় ট্রেনে কাটা প‌ড়ে এক ব্যক্তি মারা গে‌ছেন।

আরও পড়ুন : ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

বুধবার (২৪ এপ্রিল) সকালে বগুড়া রেলস্টেশন এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ‌এক ব্যক্তি বোতল ও প্লাস্টিকের জিনিস বস্তায় ভরে ট্রেনে ওঠানোর চেষ্টা করছিলেন। বস্তা বড় হওয়ায় ট্রেনে উঠতে পারছিলেন না তিনি। ট্রেন ছেড়ে দিলে ট্রেনের নিচে পড়ে যান। ওই অবস্থায় সরকারি আজিজুল হক কলেজ গেট পর্যন্ত তাকে ট্রেন নিয়ে যায়।

আরও পড়ুন : নদীতে নেমে ২ জেলে নিখোঁজ

রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, সান্তাহারগামী কলেজ ট্রেনে উঠতে গিয়ে এক ব্যক্তি কাটা পড়ে নিহত হয়েছেন। আমরা জানতে পেরেছি তিনি ভবঘুরে ছিলেন। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

সান নিউজে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা