সারাদেশ

ট্রাকের নাম্বার প্লেট পরিবর্তন করেও পুলিশের কাছে ধরা পড়ল ডাকাত দল

নিজস্ব প্রতিনিধি, নাটোর : ছয়বার ট্রাকের নাম্বার প্লেট পরিবর্তন করেও ধরা পড়ল ডাকাত দল। গরুসহ ট্রাক ছিনতাই করে শেষ রক্ষা হল না ডাকাত দলের। ১৮ জুলাই নাটোরের বনপাড়া নাটোর হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী তেল পাম্পের পাশ থেকে অভিনব কায়দায় ডাকাতি হওয়া ট্রাকটি ৩ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে উদ্ধার এবং ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। আটককৃত ডাকাতরা হল বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের জামান মণ্ডলের ছেলে ফজলে রাব্বী, একই উপজেলার আহমেদপুর পশ্চিম পাড়া এলাকার জান্টু প্রামাণিকের ছেলে ফরহাদ হোসেন, আসাদ খাঁর ছেলে বিল্লাল হোসেন, কুমিল্লা দাউদকান্দি উপজেলার তালতলী গ্রামের মৃত চান মিয়ার ছেলে আব্দুল আওয়াল, ঢাকার নবাবগঞ্জ থানার পাড়গ্রাম এলাকার মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে বাবুল মিয়া

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরো জানান নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের একটি চায়ের দোকানে বসে আটককৃতরা ডাকাতির পরিকল্পনা করে। সেই মোতাবেক দিনাজপুর জেলার ফুলবাড়িয়া উপজেলার আমবাড়িয়া হাটে গিয়ে ট্রাকে গরু ভর্তি করে বগুড়ার তিনমাথার একটি হোটেলে খেতে বসে। তারা সবাই মিলে গরু ভর্তি ট্রাক ছিনতাই করার পরিকল্পনা করে। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটির বিভিন্ন স্থানের ৬টি নাম্বার প্লেট পরিবর্তন করার পরিকল্পনা করে যেন তাদের সনাক্ত করা না যায়। সেই মোতাবেক তারা নারায়ণগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত মোট ছয়বার ট্রাকের নাম্বার প্লেট পরিবর্তন করে। তাদের সেই পরিকল্পনা মোতাবেক মামলায় ঘটনা তারিখ ও সময় ঘটনাস্থলে গরু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশের একটি চৌকস দল বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে ৩ নভেম্বর রাত্রি আটটার দিকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ ওই আসামিদের গ্রেপ্তার করা হয়। অবশিষ্ট পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি। তবে গরুগুলি উদ্ধার করতে পারেনি পুলিশ।

সান নিউজ/এআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা