সারাদেশ

আফ্রিকার মোজাম্বিকে বাঁশখালীর ব্যবসায়ী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকের মোজাম্বিক মানিকা প্রভেন্সিয়া সিমুই সিটি এলাকা থেকে বাংলাদেশী নাগরিক রশিদ কমার্শিয়ালের মালিক মুহাম্মদ রশিদ (২২) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ৩ নভেম্বর মোজাম্বিক সময় সকাল আনুমানিক ১০ টায় তাকে অপহরণ করা হয়।

মোজাম্বিক প্রবাসী এম.আর মুজিব মুঠোফোনে প্রতিনিধিকে বলেন, 'আমি খবর নিয়ে জানতে পারি মোজাম্বিকের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ রশিদ সকালে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীদের কাজ পরিদর্শন করতে যায়। সেখানে পাঁচজন অস্ত্রধারী লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেটকারে করে তুলে নিয়ে যায় তাকে। তাকে অপহরণ করার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করা হয়। পুলিশ স্টেশন থেকে জানানো হয় কোন ধরনের পুলিশ আমাদের ক্যাম্প থেকে পাঠানো হয়নি।'

নিখোঁজ হওয়া ব্যবসায়ী মুহাম্মদ রশিদের দেশের বাড়ী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। তিনি শিলকুপ ইউনিয়নের পশ্চিম মনকিচর গ্রামের ১নম্বর ওয়ার্ড এলাকার সিরাজুল ইসলামের ছেলে। রশিদ মোজাম্বিকে অনেক দিন ধরে সফলতার সঙ্গে ব্যবসা করে আসছিল। বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে মুহাম্মদ রশিদ একজন নামকরা ব্যবসায়ী।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা