সারাদেশ

সিলেটের কুখ্যাত সন্ত্রাসী রুমনসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কুখ্যাত সন্ত্রাসী রুমনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে নগরীর পীরমহল্লা বাদামবাগিচা এলাকার মৃত তজম্মুল আলী ওরফে তৈমুছ আলীর ছেলে। আসল নাম রুমন আহমদ ওরফে মাহমুদুর রহমান রুমন (২৭)। গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুযায়ী তারই সহযোগী নগরীর ফাজিলচিশত এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. বিপ্লবকেও গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

রুমনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার দুটি মামলা আছে। সে উঠতি বয়সী সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। ২/৩ বছর ধরে প্রভাবশালীদের প্রশ্রয়ে ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছিল। মারামারি, সশস্ত্র মহড়া, নারীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন এবং চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত রুমন ও তার দল।

সহযোগীসহ রুমন গ্রেপ্তারের সংবাদে এলাকায় স্বস্তি নেমেছে। স্থানীয়রা তার নানা অপকর্মের তথ্য দিচ্ছেন পুলিশকে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা