সারাদেশ

টিভি দেখাকে কেন্দ্র করে দেবরের হাতে ভাবি খুন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় টিভি দেখতে যাওয়ায় হালিমা খাতুন (৬০) নামে এক নারীকে তার দেবর পিটিয়ে হত্যা কছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর দুই ছেলে। নিহত হালিমা খাতুন উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের আবু হানিফার স্ত্রী। আহতরা হালিমা খাতুনের দুই ছেলে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (০৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিমার মৃত্যু হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে দেবর তোতা মিয়ার ঘরে টিভি দেখতে যান হালিমা ও তার দুই ছেলে। হালিমার পরিবারের লোকজন কেন দেবর তোতা মিয়ার ঘরে টিভি দেখতে আসে এ নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় দেবর তোতা মিয়ার রডের আঘাতে হালিমা খাতুন গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন হালিমা খাতুনের দুই ছেলে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হালিমার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সকালে হালিমার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুর খায়ের বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর পরই অভিযুক্তরা পালাতক। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা