সারাদেশ

কাজে ফিরলো শেবাচিমের ইন্টার্ন ডক্টরর্স এ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: তিন দফা দাবি আদায়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতে থাকা ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) টানা চতুর্থদিন কর্মবিরতির পর দুপুরে দুই পক্ষের আলোচনা ফলপ্রসূ হওয়ায় এই সিদ্ধান্ত নেন বলে বিকেল পৌনে তিনটায় মুঠোফােনে নিশ্চিত করেন ইন্টার্ন ডক্টরর্স এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ সজল পান্ডে। তিনি জানান, কর্মবিরতি প্রত্যাহারের সাথে সাথে সকল ইন্টার্ন চিকিৎসকরা দায়িত্ব পালন শুরু করেছেন।

হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হােসেন জানিয়েছেন, উভয় পক্ষকে নিয়ে আমরা আলোচনায় বসে ফলপ্রসূ ফলাফল আসায় কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্নরা। ওই বৈঠকে ডাঃ মকাসুদ খানও ছিলেন। মূলত জনগণের ভোগান্তি লাঘবে সবাই উদ্যোগী হয়েছে। সে কারণে এত দ্রুত আমরা সমাধানে পৌঁছতে পেরেছি।

ইন্টার্নদের করা দাবীর কোনগুলো মেনে নেওয়া হয়েছে জানতে চাইলে পরিচালক সেগুলো পরে জানাবেন বলে জানান।

প্রসঙ্গত, ডায়াগনস্টিক সেন্টারের কমিশন বাণিজ্য নিয়ে ২০ অক্টোবর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খানকে কক্ষে আটকে মারধর করেন ইন্টার্ন চিকিৎসক ডাঃ সজল পান্ডে ও তারিকুল ইসলাম। এ ঘটনায় ডাঃ মাসুদ খান ১০ জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার প্রতিবাদে ইন্টার্নরা কর্মবিরতির ডাক দিয়েছিল ইন্টার্নরা। কর্মবিরতির ৩ দিনে হাসপাতালে ৪৬ জনের মৃত্যু হয়েছে। যার স্বজনদের অধিকাংশের দাবী চিকিৎসার অভাবে তারা মারা গেছেন।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা