সারাদেশ

অতিরিক্ত ভাড়া আদায়, খেয়াঘাটের তিন মাঝির জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : কীর্তনখোলা নদীর বরিশাল-চরকাউয়া খেয়া পারাপারে অতিরিক্ত অর্থ আদায় করায় তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (০৩ অক্টোবর) সাড়ে ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান তিনজনকে ৬ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, হারুন হাওলাদার (৪৫), মালেক শরীফ (৪৩) এবং শাহীন মোল্লা (২৫)। এদের সকলের বাড়ি চরকাউয়া ইউনিয়নে।

ভ্রাম্যমান আদালতের পেশকার বশির আহম্মেদ জানিয়েছেন, জনপ্রতি নির্ধারিত ২ টাকার পরিবর্তে ৫ টাকা ও ১০ টাকা করে আদায় করায় জনপ্রতি দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড। শেষে অর্থদন্ড দিয়ে মাঝিরা ছাড়া পান।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা