সারাদেশ

নবাবের নাতিসহ ৩ জনের নামে মামলায় শ্যালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চাকরি দেওয়ার নামে প্রতারণার করে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নবাবের নাতি পরিচয়দানকারী আলী হাসান আসকারীসহ ৩ ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) রাতে রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। রাতেই এ মামলার আসামি আসকারীর শ্যালক রায়হান উদ্দীন জনিকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।

মামলা এজাহারে রফিকুল উল্লেখ করেন, ২০১৮ সালের ২৩ মে স্বাস্থ্য বিভাগে চাকরি দেওয়ার নাম করে নবাব স্যার সলিমুল্লাহর নাতি পরিচয় দিয়ে আলী হাসান আসকারী প্রতারণার উদ্দেশে তিন দফায় ব্যাংক ও নগদে ১৩ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর চাকরি দিতে না পারলে যোগযোগ করলে তিনি নানা টালবাহানা করতে থাকেন। তার সঙ্গে প্রতারণায় অংশ নেন তার স্ত্রী মেরিনা আক্তার হেনা আসকারীসহ আরও কয়েকজন।

গত ২৯ অক্টোবর বিভিন্ন অপরাধে আসকারীকে কাউন্টার টেররিজম ইউনিট গ্রেপ্তারের পর তার প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। রফিকুল ইসলাম অভিযোগ করেন, কথিত নবাব পরিচয় দিয়ে আলী হাসান আসকারী নিজেকে প্রভাবশালী দাবি করে চাকরির প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার একাধিক স্ত্রীর মধ্যে একজনের বাড়ি চুয়াডাঙ্গা শহরে। সেই সুযোগে তিনি চুয়াডাঙ্গা শহরেও প্রতারণার জাল ছড়িয়েছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘আসকারী ও তার স্ত্রী-শ্যালকসহ তিনজনের নামে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মামলার ২ নম্বর আসামি ও আসকারীর শ্যালক রায়হান উদ্দীন জনিকে গ্রেপ্তার করা হয়েছে। জনিকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।’

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা