সারাদেশ

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে প্রস্তুত ফমেক হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : বৃহত্তর ফরিদপুরের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সকল প্রস্ততি সম্পন্ন করেছে।

করোনার শুরুর দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনটিকে করোনা ডেডিকেটেড হিসাবে ঘোষণা করে জেলা স্বাস্থ্য বিভাগ। সেখানে আইসোলেশন ওয়ার্ডে ১শত বেডে চিকিৎসা দেওয়া হয় কোভিড-১৯ রোগীদের।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, বৈশ্বিক মহামারি করোনার প্রথম ধাপে ফরিদপুর জেলায় ৯৪ জনের মৃত্যু হয়, এছাড়াও আক্রান্ত হয় সাড়ে ৭ হাজার মানুষ। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ২৭শ জনেরও বেশি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, অবস্থা বিবেচনায় সম্ভাব্য করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি আমরা। তিনি জানান, ১৬ শয্যার আইসিইউ বেড, ১শ শয্যার আইসোলেশন ওয়ার্ড, ৪ শতাধিক অক্সিজেন সিলিন্ডার ও ফ্লোমিটার, মাস্ক-পিপিইসহ পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী মজুত রয়েছে আমাদের। এছাড়াও জরুরী অবস্থা মোকাবেলায় ১৫টি হাইফ্লো নোজাল ক্যানেলা ও প্রয়োজনীয় পর্যাপ্ত ঔষধ মজুত আছে বলে জানান হাসপাতালের কর্মকর্তারা। চিকিৎসকের সংকটের কথা স্বীকার করে এই কর্মকর্তা আরো বলেন, করোনার প্রাদূর্ভাব বাড়লে সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে সংকট মোকাবেলা করা হবে।

করোনা শুরু থেকে এই পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ ল্যাবে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলাসহ আশেপাশের জেলার প্রায় ৩০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে, এর বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৩শ জন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে আমরা দ্বিতীয় দফার করোনা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। শুধু জেলা নয় উপজেলা হাসপাতাল গুলোকেও সক্রিয় করার জন্য বলা হয়েছে।

সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা